বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ আর্তমানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে পরিচালিত আনজুমানে তালিমুল কুরআন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। .
.
শনিবার (১৪ মার্চ) বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর দক্ষিণ জামে মসজিদে বিশুদ্ধ ভাবে পবিত্র কুরআন প্রশিক্ষণের সমাপনী পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।.
.
যুক্তরাজ্য প্রবাসী পাহাড় পুর গ্রামের কৃতিসন্তান দানশীল ও শিক্ষানুরাগী সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ. কে'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ ও ভাইসচেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে প্রতি বছরের ন্যায় এলাকার কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহণে এবারও সম্পন্ন হয়েছে এই দ্বীনি শিক্ষার কার্যক্রম। ২০১৪ সাল থেকে ট্রাষ্টের বিভিন্ন কর্মসূচির মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। জামায়াতে সুরা থেকে ছালিছ জামায়াত পর্যন্ত প্রতিবছর শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করেন এলাকার কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীরা। মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে আজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। .
আনুষ্ঠানিক ভাবে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী স্কলার ও তাফসিরে উম্মুল কুরআন গ্রন্থের লেখক মাওলানা আব্দুল হাই জিহাদি। .
ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া'র সঞ্চালনায় উপদেষ্টা কমিটির সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন।.
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য সমাজসেবক বশির উদ্দিন, দলীল লেখক ফারুক আহমেদ, ট্রাস্টি সদস্য কবি লাহিন নাহিয়ান ও সালমান আহমদ।.
.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজেপি'র বিশ্বনাথ উপজেলা কমিটির আহবায়ক এস এম রফিক আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল কাইয়ুম, ট্রাস্টি সদস্য লায়েক হাসান অভি, ট্রাস্টের ট্রেজারার আল-মামুন সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।.
.
সমাপনী অনুষ্ঠান শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন পাহাড় পুর দক্ষিণ জামে মসজিদের ইমাম ও আনজুমানে তালিমুল কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সিরাজুল হক। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: